ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অস্ত্রোপচারে কুমারীত্ব ফেরানো অপরাধ, যুক্তরাজ্যে নতুন আইন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 January, 2022, 4:29 PM

অস্ত্রোপচারে কুমারীত্ব ফেরানো অপরাধ, যুক্তরাজ্যে নতুন আইন

অস্ত্রোপচারে কুমারীত্ব ফেরানো অপরাধ, যুক্তরাজ্যে নতুন আইন

বিয়ের আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে কুমারীত্ব হারানোদের মাঝে অনেকেই অস্ত্রোপচারের মাধ্যমে তা ফিরিয়ে আনেন। এই অস্ত্রোপচারকে অনৈতিক আখ্যায়িত করে যুক্তরাজ্যে নতুন আইন করা হয়েছে। এতে বলা হয়, কুমারীত্ব ফেরানো অস্ত্রোপচার করা অপরাধ।

কুমারীত্ব বলতে বুঝানো হয়, অক্ষত সতীচ্ছদ পর্দা। নারীদের যৌনাঙ্গের মুখের দিকে একটি ঝিল্লির মতো পর্দা থাকে, যাকে বলা হয় সতীচ্ছদ। যৌন মিলনের ফলে এটা ছিঁড়ে যায় বা ফেটে যায়। অবশ্য চিকিৎসা বিজ্ঞানের মতে, আরও অনেক কারণে সতীচ্ছদ ফেটে যেতে পারে। যেমন- সাইকেল চালালে, গাছে ওঠার অভ্যাস থাকলে, দৌড়ঝাঁপের সময়, খেলাধুলার সময়ও ফেটে যেতে পারে। ফেটে যাওয়া সতীচ্ছদ পর্দা অস্ত্রোপচারের মাধ্যমে আগের অবস্থায় ফেরানো সম্ভব। এর নাম ‘হাইমেনোপ্লাস্টি’।
সম্পর্কিত খবর

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিলের সংশোধনীতে বলা হয়েছে, নারীর ইচ্ছা বা অনিচ্ছা যাই হোক, হাইমেনোপ্লাস্টি বেআইনি বলে গণ্য হবে। গত বছর জুলাইতেই এই আইন আনার অঙ্গীকার করে ব্রিটেন সরকার। সে সময় থেকেই চিকিৎসক, নার্স এবং এ নিয়ে প্রতিবাদীরা এই অস্ত্রোপচারকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। এই নতুন আইন সেই সকল নারীদের সাহায্য করবে যাদের পরিবার দিনের পর দিন হাইমেনোপ্লাস্টি করার জন্য চাপ দিতে থাকে।

রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিসিয়ান অ্যান্ড গাইনোকলজির প্রেসিডেন্ট ড. এডওয়ার্ড মরিস বলছেন, চিকিৎসা শাস্ত্রের নীতিতে হাইমেনোপ্লাস্টি কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়। কুমারীত্ব পরীক্ষা এবং তথাকথিত কুমারীত্ব ফেরানোর এই শল্য চিকিৎসার বিরুদ্ধে অনেকদিন ধরেই প্রচার চালাচ্ছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status