ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অ্যাকাউন্ট জালিয়াতি: ডাচ-বাংলার সেলস ম্যানেজারসহ গ্রেপ্তার ১০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 4:23 PM

অ্যাকাউন্ট জালিয়াতি: ডাচ-বাংলার সেলস ম্যানেজারসহ গ্রেপ্তার ১০

অ্যাকাউন্ট জালিয়াতি: ডাচ-বাংলার সেলস ম্যানেজারসহ গ্রেপ্তার ১০

ধনী গ্রাহকদের স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকিরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর ভাটারা থেকে পাঁচজনকে এবং তাদের দেওয়া তথ্যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

হলেন- মো. জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভূইয়া (৩৫), আনিছুর রহমান ওরফে সোহান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো.আসলাম (৫৩), আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভুইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সেলস ম্যানেজার জাকিরের সহযোগিতায় ধনী গ্রাহকদের স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে আরটিজিএস ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সাড়ে ৬ কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন আরেকটি কোম্পানির অ্যাকাউন্টে। এছাড়া আরেকটি কোম্পানির ১২ কোটি টাকা নেওয়ার পরিকল্পনাও করে তারা।

তাদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের ফান্ড ট্রান্সফার ফরম ও চেকসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status