ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ডলার দেবে জাপান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 January, 2022, 4:20 PM

ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ডলার দেবে জাপান

ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ডলার দেবে জাপান

নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলার দেবে জাপান।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ জাপান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরকে এক মিলিয়ন ডলার (১০ লাখ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপিকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগ প্রশংসনীয়। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status