ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
রেজাল্ট যাই হোক, মেনে নেব : মৌসুমী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 3:00 PM

রেজাল্ট যাই হোক, মেনে নেব : মৌসুমী

রেজাল্ট যাই হোক, মেনে নেব : মৌসুমী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে এই নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই নির্বাচনের বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মিশা-জায়েদ প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন তিনি।  

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী বলেন, ‌‘খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। এর আগে এত শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি। অনেক দিন পর একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি এফডিসিতে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আশা করছি, আমাদের পুরো প্যানেল জয়লাভ করবে। রেজাল্ট যাই হোক মেনে নেব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status