ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের প্রতিশ্রুতি রওনক হাসানের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 2:59 PM

প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের প্রতিশ্রুতি রওনক হাসানের

প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের প্রতিশ্রুতি রওনক হাসানের

‘অভিনয় শিল্পী সংঘ’ র এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেতা রওনক হাসান। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ চলছে।

এতে জয়ী হলে অসম্পূর্ণ কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রওনক হাসান। বললেন, ‘আগের কমিটিতে থাকার সময়ের যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে জয়ী হলে সেই কাজগুলো সম্পূর্ণ করতে চাই। প্রভিডেন্ট ফান্ড করে শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা করব। এমন একটা ফান্ড করতে চাই যেখান থেকে তাৎক্ষণিকভাবে শিল্পীদের বিপদে সহয়তা করা যায়। এ ছাড়া অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আন্তর্জাতিক মানের ওয়ার্কশপসহ অনেক কাজই করার ইচ্ছা আছে।’

জয়ের ব্যাপারে আশাবাদী এই অভিনেতা বলেন, ‘সহকর্মী, সিনিয়রদের সঙ্গে পরামর্শ করেই সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। এর আগে চার বছর জয়েন সেক্রেটারি পদে ছিলাম, সবাই দেখছে শিল্পীদের স্বার্থে কী কী কাজ করেছি। সে জায়গা থেকে এবারও জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’  

এ নির্বাচনে রওনক হাসানের বিপরীতে রয়েছেন আলমগীর কবীর (কবীর টুটুল)। ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী। অভিনেতা খায়রুল আলম সবুজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status