ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
চিকেন কাটলেট তৈরি করবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 12:25 PM

চিকেন কাটলেট তৈরি করবেন যেভাবে

চিকেন কাটলেট তৈরি করবেন যেভাবে

চিকেন দিয়ে তৈরি করা যায় নানা পদের সুস্বাদু খাবার। অতিথি আপ্যায়নে, টিফিনে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন তেমনই একটি সুস্বাদু খাবার চিকেন কাটলেট। পছন্দসই সস কিংবা চাটনির সঙ্গে এটি খেতে অসাধারণ লাগবে। চলুন তবে জেনে নেওয়া যাক, সুস্বাদু চিকেন কাটলেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে


মুরগির মাংসের কিমা- ১ কাপ

সেদ্ধ আলু- ২ টি

কাঁচা মরিচ কুচি- ১ চামচ

পেঁয়াজ কুচি- ২ চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চামচ

গরম মসলা- ১ চামচ

আদা ও রসুন কুচি- ১ চামচ

লবণ- স্বাদমতো

ধনিয়াপাতা -১ চামচ

ডিম-১ টি (ফেটে নিতে হবে)

ব্রেডক্রাম্ব /সেমাই- ১ কাপ

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

একটি কড়াইতে অল্প তেল দিন। এরপর তাতে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে মাংসের কিমা দিয়ে দিতে দিন। কিছুক্ষণ পর মাংস থেকে পানি বের হয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংসের পানি যখন শুকিয়ে আসবে তখন একে একে আদা বাটা, রসুনবাটা, গোলমরিচ, লবণ, ধনিয়াপাতা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।তারপর এটি বাটিতে ঢেলে ঠান্ডা হলে তার মধ্যে সেদ্ধ আলু দিয়ে চটকে নিতে হবে। এখন এই ডো থেকে অল্প করে নিয়ে পছন্দের শেপ দিয়ে কাটলেট তৈরি করে নিন। এবার ফেটে নেওয়া ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্ব/সেমাইতে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কাটলেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status