ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ডিম ফ্রিজে রাখলে যা ঘটে, জানুন বিস্তারিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 12:00 PM

ডিম ফ্রিজে রাখলে যা ঘটে, জানুন বিস্তারিত

ডিম ফ্রিজে রাখলে যা ঘটে, জানুন বিস্তারিত

মানবদেহের প্রোটিন আর অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ মেটাতে সহজলভ্য ডিমের জুরি মেলা ভার। অন্য খাবারের তুলনায় এর দাম কম হওয়ায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর গরিবদের প্রতিদিনের খাবারে স্থান পায় ডিম। এ ডিম বাজার থেকে এনে প্রায়ই আমরা ফ্রিজে সংরক্ষণ করছি। কিন্তু তা কতটা স্বাস্থ্যকর তাকি আমরা কেউ জানি!


পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা ডিম ফ্রিজে সংরক্ষণ করাটা মোটেও উচিত নয়। এ বিষয়ে সহজ ব্যাখ্যা দিয়েছেন ব্রিটেনের নামী শেফ জেমস মার্টিন। তিনি বলেন, ফ্রিজে ডিম রাখা হলে অন্য খাবারের গন্ধ এর সঙ্গে মিশে যায়৷ ফলে ডিমের স্বাভাবিক স্বাদ ও গন্ধ হারিয়ে যায়। এ ছাড়া ফ্রিজে ডিম রাখলে তা কখনও ভালোভাবে সিদ্ধ হয় না।

দুটি কাচা ডিম দিয়ে বাসায় পরীক্ষা করে দেখতে পারেন। একটি স্বাভাবিক তাপমাত্রায় আর অন্যটি সংরক্ষণ করুন ফ্রিজে। একদিন পর যখন তা সিদ্ধ করবেন তখন আপনি নিজেই লক্ষ্য করবেন যে ফ্রিজে ডিম রাখার তুলনায় স্বাভাবিক তাপমাত্রায় রাখা ডিমটি ভালো সিদ্ধ হয়েছে। খাওয়ার সময়ও দুটি ডিমের স্বাদের পার্থক্য আপনি অনুভব করতে পারবেন।


একটি ডিমে প্রায় ৬.৩ গ্রাম প্রোটিন থাকে যা শরীরের মাসল ও টিস্যুর শক্তি ও মেরামতির জন্য যথেষ্ট। ভালো কোলেস্টেরল বলে পরিচিত এইচডিএল-এর মাত্রাও বাড়াতে সাহায্য করে এ ডিম। এটি প্রাকৃতিক ভিটামিন ডি এর ভালো উৎস। তাই ডিমের সব পুষ্টি উপাদানগুলো অক্ষুণ্ন রাখতে ফ্রিজে ডিম না সংরক্ষণ করাটাই ভালো।

গাছপাকা কলা খেলে যা ঘটবে আপনার শরীরে

তাই ব্রিটেনের নামী শেফ জেমস মার্টিন মনে করেন, রেফ্রিজারেটরের বদলে ডিম রাখা উচিত কোনো শুকনো ঠান্ডা জায়গায়। তাতে ডিমের স্বাভাবিক স্বাদ ও গন্ধ বজায় থাকে। তাই এখন থেকে ফ্রিজের পরিবর্তে একটি ঝুড়িতে স্বাভাবিক তাপম্রমাত্রায় ডিম সংরক্ষণ করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status