ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
চুয়েটে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকছে হল
নতুন সময় (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 January, 2022, 10:27 AM

চুয়েটে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকছে হল

চুয়েটে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকছে হল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আবাসিক হল আপাতত বন্ধ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক পর্যায়ের অনুষ্ঠিতব্য লেভেল-৪ টার্ম-১ (১৬ ব্যাচ), লেভেল-৩ টার্ম-২ (১৭ ব্যাচ), লেভেল-২ টার্ম-২ (১৮ ব্যাচ) এবং লেভেল-১ টার্ম-২ (১৯ ব্যাচ) এর পূর্বঘোষিত চলমান সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে। তবে সশরীরে পরীক্ষা স্থগিত হলেও কোনো  আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে অনলাইনে পরীক্ষা নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। গত বুধবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৭ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে চুয়েটের কয়েকটি হলে চারজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া কয়েকজনের শরীরে কোভিড-১৯ লক্ষণ দেখা দেয়। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status