ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 10:05 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২২ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে সিডনিতে শুরু হচ্ছে প্রথম ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ অক্টোবর।

প্রথম গ্রুপে রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং  কোয়ালিফাই পর্ব থেকে উঠে আসা আরও দুটি দল।

দ্বিতীয় গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকছেন- ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং কোয়ালিফাই পর্ব থেকে উঠে আসা দুটি দল।

কোয়ালিফাই পর্ব বা প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং অন্য দুটি দল রয়েছে গ্রুপ-এ। গ্রুপ বি-তে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে আরও দু’টি দল। কোয়ালিফাই পর্ব বা প্রথম রাউন্ডের চারটি দল আরও একটি কোয়ালিফাই পর্ব খেলে উঠে আসবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। সেমিফাইনালের ভেন্যু যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেডে । মেলবোর্নে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status