ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 10:01 AM

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার সকালে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে তিন জন মারা গেছেন। তারা সবাই এক পরিবারের সদস্য বলে জানতে পেরেছি। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।’

হারুনুর রশীদ জানান, সোমবার সকাল সোয়া ৭টার দিকে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন ঘোরার সময় সিএনজিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।

কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান সিএনজি চালক ও পাঁচ বছরের একটি শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

দুর্ঘটনাকবলিত সিএনজি পুলিশ সড়ক থেকে সরিয়ে নিলেও অভিযুক্ত বাস চালক বা বাস কোনোটিই আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status