ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
স্মার্টফোন নেই অথচ টিকটকের মহাতারকা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 2:07 PM

স্মার্টফোন নেই অথচ টিকটকের মহাতারকা (ভিডিও)

স্মার্টফোন নেই অথচ টিকটকের মহাতারকা (ভিডিও)

স্মার্টফোন আসার পর কিছু ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে চীনের তৈরি টিকটক অ্যাপটি বিশ্বজুড়ে জনপ্রিয়।

গান বা সিনেমার সংলাপে ঠোঁট নেড়ে স্মাটফোনের মাধ্যমে টিকটকে আপলোড করেই রাতারাতি ভাইরাল অনেকে।

আর জানা গেল, টিকটকে তুমুল জনপ্রিয় এক ব্যক্তি যার কোনো স্মার্টফোনই নেই।

গিদ্দেস চালামান্দার নামে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মালাউয়ির এক বৃদ্ধ যিনি বর্তমানে ওই অঞ্চলের মহা টিকটক তারকা।

মালাউয়ির প্রধান শহর ব্লানতির থেকে ২০ কিলোমিটার দূরে চেওয়াতে বাড়ি চালামান্দার।

 ‘লিন্নি হো’ শিরোনামে তার একটি গান এখন পর্যন্ত টিকটকে ৮ কোটি বারের বেশি দেখা হয়েছে।  চালামান্দাই সেই গান আফ্রিকার সীমানা ছাড়িয়ে এশিয়া মহাদেশেও ভাইরাল।

জানা গেছে, নিজের কোনো স্মার্টফোন নেই গিদ্দেস চালামান্দার। তার বয়সও ৯২ বছর পেরিয়ে গেছে। স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেক দূরে তিনি।

যে কারণে তিনি নিজেও জানেন না কী করে টিকটক তারকা বনে গেলেন।

বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়ে চালামান্দা বলেন, ‘বেশ কিছু দিন ধরে মানুষের মোবাইল ফোনে আমার গানের ভিডিও দেখছি। তারা নিজেরাই এসে দেখায়। কিন্তু এটি কীভাবে হলো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে মানুষ যে আমার এই সংগীতের টিকটক উপভোগ করছে, তা বেশ ভালো লাগছে। আমার মেধাকে বিশ্বকে আকর্ষণ করছে।’

‘লিন্নি হো’ গানটি নাকি ২৪ বছর আগে নিজের মেয়ের জন্য গেয়ে রেকর্ড করেছিলেন চালামান্দা। তবে এখন কী করে টিকটকে ভাইরাল হয়ে পড়ল?

ভিডিওটি প্রথমে ইউটিউবে আপলোডের পর পরই ভাইরাল হয়। ইউটিউবে এটি ৬৯ লাখের বেশি বার দেখা হয়েছে এ পর্যন্ত। এরপর গত বছরের শেষের দিকে ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়। সেখান থেকে এটি সবখানে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, স্থানীয় এক তরুণ শিল্পী নামাদিঙ্গো চালামান্দাকে নিয়ে সম্প্রতি ‘লিন্নি হু’ শিরোনামে ওই গানের রিমিক্স বের করেন। এর পরই এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ব্যাপক জনপ্রিয়তা পায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status