ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা অব্যহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 9:53 PM

অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা অব্যহত

অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা অব্যহত

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে জামালপুর জেলায় এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার জেলার চারটি উপজেলার পাঁচটি স্থানে এসব কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় জামালপুর সদরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২৫০ জন শীতার্ত অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুরের এনডিসি মো. মাহবুবুল হাসান বলেন, বসুন্ধরা গ্রুপ এবার সারা দেশেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। নিঃসন্দেহের এটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারিভাবে সুযোগ থাকলেও যারা পাওয়ার যোগ্য হয়তো সব সময় তাদের কাছে পৌঁছা সম্ভব হয় না। আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যারা কম্বল পেলেন তারা সবাই অসহায় হতদরিদ্র শ্রেণির মানুষ। এটা দেখে খুব ভালো লাগল। বসুন্ধরা গ্রুপের মতো সবারই এভাবে শীতার্তদের পাশে দাঁড়ানো উচিৎ।

অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা অব্যহত

অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা অব্যহত


এদিকে একই দিন দুপুরে কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্ব ঢাকার প্রতিনিধিদলটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেওয়ানগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া একই দিনে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে জামালপুর সদরের তিরুথা রওজাতুল উলুম মাদরাসায় ৫০ জন দরিদ্র এতিম শিক্ষার্থী, জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হারিয়াবাড়ী দারুল উলুম মাদরাসার ১০০ জন শিক্ষার্থী এবং বকশীগঞ্জ উপজেলার কাঁচাবাজার এলাকায় ২০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সখিনা খাতুনের বয়স আশি। চলাচলে তেমন ক্ষমতা না থাকলেও লাঠিতে ভর করে তাঁর এক নাতির ঘরের পুতিকে সঙ্গে নিয়ে আসেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে স্মৃতি থেকে বের করে বলেন, ‘হইয়ো, তারাই তো গেছে বছর চাউল, ডাইল, তেল ও লবন দিছিন। এইবার কম্বল দিতাছে। আমার কি যে হাসি লাগতাছে। বুঝাইতাম পারতাম না।’ বুধবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বসুন্ধরার গ্রুপের পক্ষ থেকে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে ২০০ শীতার্ত ও মাদরাসায় পড়ুয়া এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওই সময় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আসা সখিনা বিবি কম্বল পেয়ে ওপরের কথাগুলো বলেন।

শেরপুরে এখন শীত জেঁকে বসেছে। এই শীতে কম্বল পেয়ে আপ্লুত শীতার্তরা। বুধবার শেরপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠী, দলিত-হরিজন, মাদরাসার এতিম শিক্ষার্থী, দরিদ্র শ্রমজীবীসহ সাড়ে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতার্ত মানুষকে দেওয়া এসব উপহারের কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ। শহরের সুরেন্দ্র মোহন (এসএম) মডেল স্কুল প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় পৌর মেয়র বলেন, বসুন্ধরা গ্রুপ এই শীতে দরিদ্র-অসহায় মানুষের মাঝে যেভাবে এগিয়ে এসেছে, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। শীতে একজন মানুষের খাবারের চাইতে শীত নিবারণের জন্য কম্বল বেশি প্রয়োজন। তারা এ বিষয়টি অনুভব করেছে এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status