ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ফিরে এসে স্বামীকে নিঃস্ব করে উধাও স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 9:01 PM

ফিরে এসে স্বামীকে নিঃস্ব করে উধাও স্ত্রী

ফিরে এসে স্বামীকে নিঃস্ব করে উধাও স্ত্রী

পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামী মশিউর রহমানকে ডিভোর্স দেন মেরিনা আক্তার। পরে সেই পরকীয়া প্রেমিককে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। তবে হঠাৎ করেই মশিউরের কাছে আবারো ফিরে আসেন মেরিনা।

মশিউরও তাকে গ্রহণ করেন। তারা আবারো সংসার শুরু করেন। কিন্তু মেরিনার ফিরে আসার পেছনে ছিল অন্য পরিকল্পনা। যা পাঁচদিন পর বুঝতে পারেন মশিউর। তবে এই সময়ের মধ্যে অর্থ ও স্বর্ণালঙ্কার হারিয়ে নিঃস্ব হন মশিউর।

এমন ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কাজিপুর এলাকায়। এ ঘটনায় বুধবার দুপুরে স্ত্রী মেরিনার বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত মেরিনা আক্তার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বাসিন্দা।

মশিউর জানান, ২০০৫ সালে মেরিনার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সুখের সংসার ছিল।  দাম্পত্য জীবনে দুই ছেলে সন্তান আছে। এরমধ্যেই মেরিনা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২১ সালের ২৯ আগস্ট তাকে ডিভোর্স দেন মেরিনা। পরে মেরিনা তার পরকীয়া প্রেমিককে বিয়ে করেন। চলতি বছরের ১২ জানুয়ারি আবারো মশিউরের বাড়িতে ফিরে আসেন মেরিনা। ঐ সময় মেরিনা বলেন, সন্তানদের দেখার জন্য এসেছেন।

তিনি আরও জানান, মেরিনা সন্তানদের দেখতে এসে তাকে বলেন ‘আমি যাকে বিয়ে করেছিলাম তাকে ডিভোর্স দিয়েছি, তোমার সঙ্গে আবার সংসার করতে চাই।’ সন্তানদের ভবিষ্যতের বিষয়টি চিন্তা করে মেরিনাকে আবারো বিয়ে করেন তিনি। কিন্তু চলতি বছরের ১৭ জানুয়ারি  (সোমবার) সন্ধ্যায় বাড়ির আলমারি থেকে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান মেরিনা। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যাচ্ছে না।

জানতে চাইলে আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, মশিউর থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status