ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ধনিয়া তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, চাচা কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 8:58 PM

ধনিয়া তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, চাচা কারাগারে

ধনিয়া তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, চাচা কারাগারে

লক্ষ্মীপুরের রামগতিতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মো. কারিম উদ্দিন নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের চর আফজল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর চাচা হন।

আরো পড়ুন: ফিরে এসে স্বামীকে নিঃস্ব করে উধাও স্ত্রী

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই কিশোরী বাড়ির পাশের ক্ষেতে ধনিয়া তুলতে যায়। এ সময় অভিযুক্ত কারিম উদ্দিন সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে বাড়ি থেকে কিশোরীর দাদি ও তার মা ছুটে এলে কারিম পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status