শরীয়তপুর সখিপুরের বেপারী বাজারে টলি গাড়ি দুর্ঘটনা নিহত ১
মেহেদী হাসান সফি, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 3:20 PM
শরীয়তপুর সখিপুরের বেপারী বাজারে টলি গাড়ি দুর্ঘটনা নিহত ১
শরীয়তপুর জেলার সখিপুর থানার বেপারী বাজারের পাশে টলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে টলির এক যাত্রী গুরুতর আহত অবস্থায় ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানা ডি এম খালী,মিলন বেপারী কান্দি,মানিক মাদবরের ছেলে হাকিম (৩০) ভেদরগঞ্জ থানা সূত্রে জানা যায়, সখিপুর থানার বেপারী বাজারের পাশে টলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে টলির যাত্রী হাকিম গুরুতর আহত অবস্থায় ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।