বর্ষবরণের আড্ডা জমে উঠুক বাড়ির তৈরি ফিশ ফ্রাই ও চিকেন তন্দুরিতে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 4:54 PM
বর্ষবরণের আড্ডা জমে উঠুক বাড়ির তৈরি ফিশ ফ্রাই ও চিকেন তন্দুরিতে!
নতুন বছর এল বলে। পার্টির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ক্যালেন্ডার অনুযায়ী পার্টির করার দিন একটাই। আর সবচেয়ে বড় কথা এই সময়ে রাস্তার খাবার এড়িয়ে যাওয়া। আপনিও নতুন বছরে পার্টি করছেন তো?
তাই বাইরে বেড়িয়ে রোগ ছড়ানো নয়, বাড়িতেই পার্টির আয়োজন করছেন তাঁরা। বাড়িতে পার্টির আয়োজন করলে যেটা হয় তাতে একসঙ্গে সকলে মিলে রান্নাবান্না করে আনন্দ করা যায়, নিজের পছন্দের স্বাদের খাবার তৈরি করা যায় এবং খরচও অনেক কম হয়।
এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছর এল বলে। পার্টির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ক্যালেন্ডার অনুযায়ী পার্টির করার দিন একটাই। কিন্তু হুল্লোড়বাজ বাঙালির তাতে থোড়াই কেয়ার? তাই ৩০, ৩১, ১, ২ এই চারদিনই হল অঘোষিত পার্টি দিবস। বন্ধু বান্ধবদের নিয়ে হুই হুল্লোড় করে সময় কাটানোর দিন। অসচেতন মানুষ রোগ সংক্রমণের তোয়াক্কা না করে রাস্তার ভিড়ে বের হবেই। কিন্তু যাঁরা শিক্ষিত এবং সচেতন, তাঁরা রোগ সংক্রমণের বিপদটা জানেন। তাই বাইরে বেড়িয়ে রোগ ছড়ানো নয়, বাড়িতেই পার্টির আয়োজন করছেন তাঁরা। বাড়িতে পার্টির আয়োজন করলে যেটা হয় তাতে একসঙ্গে সকলে মিলে রান্নাবান্না করে আনন্দ করা যায়, নিজের পছন্দের স্বাদের খাবার তৈরি করা যায় এবং খরচও অনেক কম হয়।
আর সবচেয়ে বড় কথা এই সময়ে রাস্তার খাবার এড়িয়ে যাওয়া। আপনিও নতুন বছরে পার্টি করছেন তো? পার্টিতে কী কী খাবার খাবেন এখনও ঠিক হয়নি? তাহলে একটু সাহায্য করা যাক? মাছ, মাংস মানে চিকেন-মাটন, ডিম চিংড়ি যে কোনও এক বা একাধিক পদ রান্না করতে পারেন পার্টির জন্য। মেনুতে রাখতে পারেন দেশি কিংবা কন্টিনেন্টাল খাবার।
ফিশ ফ্রাই সন্ধেবেলা গরম গরম ফিশ ফ্রাইয়ের কোনও তুলনাই হয় না। আজকাল বাড়িতেই ফ্রিশ ফ্রাই তৈরি করা বেশ সহজ। উপকরণ ভেটকি কিংবা বাশা মাছের ফিলে পাতি লেবুর রস ধনেপাতা বাটা আদা-রসুন বাটা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো নুন কাঁচা ডিম কর্ন ফ্লাওয়ার বিস্কুটের গুঁড়ো