ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
ভালোবাসা আইসক্রীমের মতো, নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 10:55 AM

ভালোবাসা আইসক্রীমের মতো, নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে

ভালোবাসা আইসক্রীমের মতো, নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে ফেসবুকে নিয়মিতই দেখা যায়। কখনো কবিতা লেখেন, কখনো রোমান্টিক কোনো ছবিতে প্রেমমাখা ক্যাপশনে হাজির হন তিনি। এভাবেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন এই অভিনেত্রী। সম্প্রতি আরো একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। প্রশ্ন: কাকে ইঙ্গিত করে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি তা স্পষ্ট নয়।

তার ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:

ভালোবাসাটা একটা আইসক্রীমের মতন, নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেনো আইসক্রীমটা তার আগের রূপ আর ফিরে পাবে না। কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র “তোমাকেতো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কি হবে “এই চিন্তাধারার মাধ্যমে।

আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন।

আপনি, আপনারা হয়তো জানবেন না বুঝবেন না কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status