ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
ককটেল ফাটিয়ে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 December, 2021, 8:18 PM

ককটেল ফাটিয়ে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

ককটেল ফাটিয়ে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন মাসুদ রানা নামে এক ইউপি সদস্য প্রার্থী। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ওই ওয়ার্ডে গত রবিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডে তিনজন প্রার্থী ইউপি সদস্য পদে নির্বাচন করেন। বাকি দুজন হলেন-ফুটবল প্রতীকের আবুল খায়ের ও তাজুল ইসলাম চাপকল।
মাসুদ রানা অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণার সময় জানানো হয় তার মোরগ প্রতীকে ৭২৯ ভোট পড়েছে। তিনি বিজয়ী হওয়ার পথে। ঠিক তখন হঠাৎ পুলিশের সামনে ফুটবল প্রতীকের প্রার্থী আবুল খায়ের বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের সাথে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই গণ্ডগোলের সুযোগে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়। পরে আবার যখন ফলাফল ঘোষণা করা হয়, তখন আমাকে জানানো হয় আমার মোরগ প্রতীকে ভোট পড়েছে ৬৩৩, আমার প্রতিদ্বন্দ্বী আবুল খায়েরের ফুটবল প্রতীকে ভোট পড়েছে ৭২৯ এবং চাপকলের তাজুল ইসলাম পেয়েছে ৪৪৮ ভোট। আবুল খায়েরকে বিজয়ী ঘোষণা করা হয়।

তবে ককটেল বিস্ফোরণের বিষয় অস্বীকার করে আবুল খায়ের বলেন, অতীতে আমাদের শাহপুর বন্দিশাহী কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও এ বছর সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য।

ইউপি সদস্য মাসুদ রানা বলেন, আমি আবারও নির্বাচন চাই। সে লক্ষ্যে আমি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছি। এই আবেদনের অনুলিপি আমি কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপারসহ সরকারি কয়েকটি সংস্থা বরাবর পাঠিয়েছি।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ফলাফল ঘোষণা হয়ে গেছে। তবে যদি কোনো প্রার্থী ফলাফল নিয়ে অসন্তুষ্ট হয়, সেই ব্যক্তি নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করতে পারে। সেখানে ট্রাইব্যুনাল বিষয়টি দেখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status