ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
এবার ঢাকায় এক নারীর ওমিক্রন শনাক্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 December, 2021, 8:13 PM

এবার ঢাকায় এক নারীর ওমিক্রন শনাক্ত

এবার ঢাকায় এক নারীর ওমিক্রন শনাক্ত

ঢাকায় এক নারীর (৩৩) করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে চারজন ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। গত ২০ ডিসেম্বর এই নারীর নমুনা সংগ্রহ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ ও এ-সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে।

এর আগে গতকাল সোমবার ৫৬ বছর বয়সী পুরুষের শরীরে ওমিক্রন ধরা পরে। রোগী ঢাকায় অবস্থান করছেন। তারও আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দুজনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status