ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
বোনের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 December, 2021, 7:36 PM

বোনের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু

বোনের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু

আপন বোনের দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে মোহাম্মদ শওকত আহমেদ চাবলু না এক আসামি  মারা গেছেন। হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের এজলাসের সামনে এ ঘটনা ঘটে। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আজ আদালতে মোহাম্মদ শওকত আহমেদ চাবলু নামের ঐ আসামি সকালে হাজিরা দিতে আসেন। তার বয়স ৫৪ বছর। কোর্ট উঠার আগে তিনি আদালতের এজলাসের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।

এরপরে হঠাৎ করেই মাটিতে পড়ে যান। পরে পুলিশ এসে দেখে, তিনি মারা গেছেন। পরে কোতায়ালী থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি অ্যাম্বুলেন্সে করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status