ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ধর্মীয় অনুভূতিতে আঘাত, নিষিদ্ধের দাবি সানি লিওনির গান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 10:08 PM

ধর্মীয় অনুভূতিতে আঘাত, নিষিদ্ধের দাবি সানি লিওনির গান

ধর্মীয় অনুভূতিতে আঘাত, নিষিদ্ধের দাবি সানি লিওনির গান

বলিউড তারকা সানি লিওন ‘মধুবন’শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে রাধা হয়ে নেচেছিলেন। গানের সেই নাচ অশ্লীল মনে হয়েছে পুরোহিতের কাছে, ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে এই মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন।

শুধু নিষিদ্ধের দাবিই তুলেই ক্ষান্ত হননি।  ওই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনির নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন।

‘মধুবন মে রাধা নাচে’শিরোনামের ওই গানটি করেছেন  প্রথ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি। জানা গেছে ১৯৬০ সালে কোহিনূর চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status