ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নিলামে উঠছে ম্যান্ডেলার সেই কারাকক্ষের চাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 9:12 PM

নিলামে উঠছে ম্যান্ডেলার সেই কারাকক্ষের চাবি

নিলামে উঠছে ম্যান্ডেলার সেই কারাকক্ষের চাবি

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮ বছরই কাটিয়েছেন রোবেন দ্বীপের কারাগারে। তার সেই কারাকক্ষের চাবি নিলামে উঠছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গুয়েরনসে নামের একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করেছে। নিউইয়র্কে আগামী জানুয়ারিতে এ নিলাম হওয়ার কথা। যে ব্যক্তি এই চাবির মালিক তিনি হলেন ক্রিস্টো ব্র্যান্ড। তিনি ওই কারাগারের প্রহরী ছিলেন।

ব্র্যান্ড যে শুধু এই কারাগারের প্রহরী ছিলেন, এমনটা নয়। ওই কারাগারে থাকায় ম্যান্ডেলার বন্ধুও হয়ে উঠেছিলেন তিনি।

এদিকে ম্যান্ডেলা যে কারাকক্ষে ছিলেন সেই কারাকক্ষের চাবিরই শুধু নিলাম হচ্ছে, এমনটা নয়। তার ব্যবহৃত বাইসাইকেল, তার আঁকা ছবিও নিলামে উঠছে। এ ছাড়া তার ব্যবহৃত টেনিস খেলার সামগ্রীও নিলামে উঠছে।

যুক্তরাষ্ট্রের ওই নিলামকারী প্রতিষ্ঠানটি একটি বিশেষ কাজের জন্য এই চাবির নিলাম করতে চাইছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যান্ডেলাকে যেখানে সমাহিত করা হয়েছে, সেখানে একটি জাদুঘর গড়ে তোলা হবে। সেই সঙ্গে একটি মেমোরিয়াল গার্ডেনও করা হবে। আগামী ২৮ জানুয়ারি এ নিলাম হওয়ার কথা।

তবে দক্ষিণ আফ্রিকার সরকার এ নিলাম বন্ধের দাবি জানিয়েছে। দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নাথি মথেথওয়া বলেছেন, তাঁদের সরকারের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে এ নিলামের আয়োজন করা হয়েছে। ম্যান্ডেলার কারাগারের এই চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ, এ চাবি কারও ব্যক্তিগত সম্পদ নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status