ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বিয়ের খবর উড়িয়ে দিলেন সুবাহ, অভিনেত্রীর ভাষ্য ‘অভিনয় ছিলো’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 5:22 PM

বিয়ের খবর উড়িয়ে দিলেন সুবাহ, অভিনেত্রীর ভাষ্য ‘অভিনয় ছিলো’

বিয়ের খবর উড়িয়ে দিলেন সুবাহ, অভিনেত্রীর ভাষ্য ‘অভিনয় ছিলো’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার নাসির হোসেনের সাবেক প্রেমিকা ও মডেল-অভিনেত্রী হিসেবে পরিচিত সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। তবে এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে।

জানা যায়, বিয়ের পর রাজধানীর বনানীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন ইলিয়াস-সুবাহ। এ প্রসঙ্গে গায়কের ভাষ্য, বিয়ের করেছি এতটুকু জানাতে চাই। এর বেশি এখন জানাতে চাই না।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন সুবাহ। তিনি গায়ে হলুদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার ভাষ্য, হ্যাঁ আমাদের গায়ে হলুদ হয়েছে। তবে কবে হয়েছে সেটি জানাননি। এমনকি বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাবও তিনি এড়িয়ে গেছেন।

তবে শনিবার ২৫ ডিসেম্বর সুবাহ তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন। ক্যাপশনে লিখেন, আমি কি কোথাও লিখেছিলাম যে, আমার ইলিয়াসের সাথে শুভ বিবাহ হয়েছে!? বিয়ের ছবি তো নাও হতে পারে। কীভাবে শিউর হলেন একটু বলুন তো?

সুবাহর এমন স্ট্যাটাসটি আসলে কোন দিকে ইঙ্গিত করছে, তা হয়তো পরিষ্কার নয় কিন্তু নেটিজেনদের বাজে মন্তব্যের শিকার হলেন তিনি। তবে সুবাহও কম জানেন না, তিনিও প্রায় সবারই রিপ্লে দিচ্ছেন। বলছেন এটা নাকি শুটিং। এমন মন্তব্যে সবার মনে প্রশ্ন, আসলেই কি বিয়ে হয়েছে নাকি হয়নি!



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status