ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বাণিজ্য মেলায় কর্মী নিচ্ছে আরএফএল, সরাসরি ভাইভায় নিয়োগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 4:35 PM

বাণিজ্য মেলায় কর্মী নিচ্ছে আরএফএল, সরাসরি ভাইভায় নিয়োগ

বাণিজ্য মেলায় কর্মী নিচ্ছে আরএফএল, সরাসরি ভাইভায় নিয়োগ

আগামী বছরের প্রথম দিন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরুর কথা রয়েছে। এবার মেলা হবে ঢাকার অদূরে পূর্বাচলে। মেলা উপলক্ষে অস্থায়ীভাবে সেলস এক্সিকিউটিভ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ।

সেলস এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য লাগবে না পূর্ব অভিজ্ঞতা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এইচএসসি পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। এ ছাড়া প্রার্থীকে সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাণিজ্য মেলায় দীর্ঘক্ষণ কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি রঙিন ছবিসহ বায়োডাটা, সব পরীক্ষায় পাসের মূল সনদ, এসএসসি/ এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ফটোকপিসহ মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হবে। আসতে হবে এ ঠিকানায়: প্রপার্টি হাইটস, আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২১১। কাল রোববার ও আগামী সোমবার সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকাল ১০টার মধ্যে স্মার্টফোন নিয়ে উপস্থিত হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status