ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ২৬ লাখ টাকা ঋণ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 2:52 PM

সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ২৬ লাখ টাকা ঋণ!

সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ২৬ লাখ টাকা ঋণ!

চীনের সাংহাই শহরের কেন্দ্রস্থলে বাচ্চাদের সঙ্গে মায়েদের খেলার সময় একটি বেবি ক্যারিয়ার (ট্রলি)। রয়টার্সের ফাইল ছবি

দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে চীনের জিলিন প্রদেশে বিশেষ ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। প্রদেশটিতে শিশু জন্মহার উল্লেখযোগ্য হারে কমে গেছে। বয়স্ক ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে। এমন অবস্থায় এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

বিয়ে, এরপর সন্তান জন্মদানে উৎসাহিত করতে দম্পতিদের জিলিন প্রদেশের সরকার ২ লাখ ইয়েন বা ৩১ হাজার ৪০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২৬ লাখ টাকার বেশি) ঋণ দেওয়ার ওই পরিকল্পনা নিয়েছে।

তবে প্রাদেশিক সরকার কীভাবে ঋণ সহায়তা দেবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। প্রস্তাবটিতে ঋণের জন্য সুদের হার উল্লেখ করা হয়েছে। কোনো দম্পতির সন্তানের সংখ্যার ওপর সুদের হার নির্ভর করবে।

এর আগে দম্পতিদের সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করতে বেতনসহ ১ বছর মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা করেছিল চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশ।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে কারণে  দীর্ঘ সময়ের এক সন্তান নীতি থেকে ২০১৬ সালে সরে এসে দেশটি। ঘোষণা করে দুই সন্তান নীতির। কিন্তু এরপরও দেশটিতে জন্মহার কমে যাচ্ছে। ফলে এ বছরের মে মাসে বিবাহিত দম্পতিদের ৩ সন্তান নেওয়ার অনুমোদন দেয় চীন সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status