ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পোষ্যকে কোলে নিয়ে বিশেষ বার্তা দিলেন পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 1:07 PM

পোষ্যকে কোলে নিয়ে বিশেষ বার্তা দিলেন পরীমনি

পোষ্যকে কোলে নিয়ে বিশেষ বার্তা দিলেন পরীমনি

জীবনের আঁকাবাঁকা পথের সাক্ষী তিনি। কিন্তু তাতে মোটেও থেমে থাকেননি, এগিয়ে চলেছেন আপন মনে। বলছিলাম পরীমনির কথা। ঢাকাইয়া সিনেমার আলোচিত নায়িকা। তাকে নিয়ে উঠা সমস্ত সমালোচনাকে সামলে পুরোদমে সিনেমার কাজে মনোযোগ দিয়েছেন তিনি। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।

সম্প্রতি পরীমনি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। যেটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করেছেন পরী। আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন এই নায়িকা। বেশ কিছু দিন নীরব থাকার পর শুটিংয়ের সুবাদে সম্প্রতি ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তিনি। দিয়েছেন একাধিক পোস্ট।

শুক্রবার (২৪ ডিসেম্বর) তিনটি ছবি পোস্ট করেছেন পরী। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে উচ্ছ্বল হাসি, আর কোলে রয়েছে পোষ্যপ্রাণী। ক্যাপশনে দিয়েছেন ইতিবাচক বার্তা। ইংরেজিতে দেয়া সেই ক্যাপশনটি বাংলায় অনুবাদ করলে হয়, শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।

বর্তমানে পরীমনি ‘গুনিন’ ও ‘মুখোশ’ সিনেমার কাজ করছেন। এছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status