ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
তিন মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে পালানো সেই সাব্বির ধরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 11:41 AM

তিন মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে পালানো সেই সাব্বির ধরা

তিন মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে পালানো সেই সাব্বির ধরা

সাভারের আশুলিয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মো. সাব্বিরকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, ১১ নভেম্বর আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ২১ বছর বয়সী সাব্বিরের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো. সাজেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গণমাধ্যমসহ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে পুলিশের পাশাপাশি র‌্যাব ওই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সাব্বিরকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল। পরে গতকাল বুধবার রাতে সাড়াশি অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদিবাজারের সামনে থেকে সাব্বিরকে গ্রেফতার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাব্বির। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status