ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ইউপি নির্বাচন
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিসিদের চিঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 3:45 PM

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিসিদের চিঠি

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিসিদের চিঠি

আসন্ন চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই চিঠি জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘আসন্ন চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যকর ভূমিকা পালন ও প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রার্থী, সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে আচরণবিধি প্রতিপালনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর এবং পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status