ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রেমিক না থাকায় যা করতে পারছেন না শ্রীলেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 December, 2021, 2:33 AM

প্রেমিক না থাকায় যা করতে পারছেন না শ্রীলেখা

প্রেমিক না থাকায় যা করতে পারছেন না শ্রীলেখা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের  বিয়েটা টেকেনি। বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই থাকেন এই অভিনেত্রী। বিচ্ছেদের পর নতুন করে শ্রীলেখা প্রেম-বিয়ের পথে পা বাড়াননি।

তবে একজন প্রেমিক না থাকায় আফসোস হচ্ছে শ্রীলেখার। নিজের ফেসবুক পোস্টে সেই আফসোসের কথাই জানালেন তিনি। শুক্রবার (১৭ ডিসেম্বর) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শ্রীলেখা লিখেছেন,  ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’

শুক্রবার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন শ্রীলেখা। সেখানে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত  শনিবার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন শ্রীলেখা। শ্রীলেখা ছাড়াও টালিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে।

সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে শ্রীলেখা তার প্রেমিক না থাকার বিষয়টি নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নেবেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ফেরদৌস, মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও কণ্ঠশিল্পী মমতাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status