ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
রোহিত এখন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের শিক্ষক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 11:03 PM

রোহিত এখন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের শিক্ষক!

রোহিত এখন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের শিক্ষক!

ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের ক্লাস নিচ্ছেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। আজ বেঙ্গালুরুতেভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের ক্লাস নিচ্ছেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত ভারতের ক্রিকেট। অনেকের দাবি, যার কাছে নেতৃত্ব হারিয়েছেন; সেই রোহিত শর্মার সঙ্গে নাকি কোহলির সম্পর্কের টানাপোড়েন চলছে। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির অধীনে খেলবেন না টেস্ট সিরিজ।

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোহিত। জানিয়েছেন, কোহলির সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে। মনোমালিন্য নয়; বরং হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা হচ্ছে না তাঁর।

চোট থেকে দ্রুত সেরে উঠে ওয়ানডে দলে যোগ দিতে উদ্‌গ্রীব রোহিত এই মুহূর্তে আছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর। এ ফাঁকেই শিক্ষক হিসেবে দেখা গেল তাঁকে।

কদিন পরেই এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে যাবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ ক্রিকেটারদের ক্লাস নিলেন রোহিত। উত্তরসূরিদের নানা ধরনের টোকা দিয়েছেন ‘দ্য হিটম্যান’।

সে সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লিখেছে, ‘মহামূল্যবান পরামর্শ। ভারতের সাদা বলের নেতা পুনর্বাসনের ফাঁকে সময় বের করে বেঙ্গালুরুর এনসিএতে প্রস্তুতিরত অনূর্ধ্ব-১৯ দলকে পরামর্শ দিলেন।’

বাংলাদেশকে ৫ রানে হারিয়ে গত বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় সেই ভারতকে হারিয়েই প্রথমবার বিশ্বকাপ জেতে আকবর আলীর বাংলাদেশ।

ফাইনালে বরাবরই ‘জোরকপালে’ রোহিতের টোটকায় উত্তরসূরিরা এবার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতেই পারে!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status