ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 December, 2021, 10:44 PM
সর্বশেষ আপডেট: Friday, 17 December, 2021, 10:47 PM

দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিজয় কনসার্টে দর্শকদের চাপে নিরাপত্তাবেষ্টনী ভেঙে গেছে। এতে প্রায় দেড় ঘণ্টা কনসার্ট বন্ধ ছিল।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ কনসার্টের আয়োজন করে।

কনসার্টে অংশ নিচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড। কনসার্টে নানা বয়সী, বিশেষ করে তরুণ-তরুণীদের বিপুল উপস্থিতি ছিল।

দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

দর্শকদের কেউ মাঠের ভেতর, কেউ গ্যালারিতে অবস্থান করছিলেন। গ্যালারিতে বসা দর্শকদের একাংশ মাঠের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তাঁদের চাপে নিরাপত্তাবেষ্টনী ভেঙে যায়। দর্শকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, বিজয় কনসার্টের টিকিট ছিল বিনা মূল্যের। এ জন্য প্রচুর দর্শক হয়েছে। দর্শকের ভিড়ে হুড়োহুড়ি হয়েছিল। তবে এতে কেউ হতাহত হননি।
দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status