ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাঠের কাছে বজ্রপাত, আগেভাগেই শেষ দিনের খেলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 5:58 PM

মাঠের কাছে বজ্রপাত, আগেভাগেই শেষ দিনের খেলা

মাঠের কাছে বজ্রপাত, আগেভাগেই শেষ দিনের খেলা

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা একটু আগেই শেষ করে দিতে হলো মাঠের কাছে বজ্রপাত ঘটায়/টুইটার অভিষিক্ত মাইকেল নেসার তখন বল নিয়ে এগিয়ে আসছেন, ব্যাট হাতে অপেক্ষায় ছিলেন দাভিদ মালান। তখনই ঘটল ঘটনাটা।

অ্যাডিলেডের আকাশ যেন ফেটে চৌচিরই হয়ে গেল। বিকট শব্দে বজ্রপাত হলো কাছেরই কোথাও। ঘটনার আকস্মিকতা ছুঁয়ে গেল দুই দলের খেলোয়াড়দেরই।  তবে এরপরই দ্রুত মাঠ ছাড়ল দুই দল।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা আগেই ছিল শেষের দিকে। এই ঘটনার মিনিট বিশেক পরই দিনের খেলা স্থগিত করে দেওয়া হয়।

আজ শুক্রবার দ্বিতীয় দিন যে সময় নষ্ট হলো, তা পুষিয়ে নেওয়া হবে কাল। তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট আগে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টা ১০ মিনিটে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status