ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাঁধাকপির পায়েস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 4:03 PM

বাঁধাকপির পায়েস

বাঁধাকপির পায়েস

শীতের সবজি বাঁধাকপি। তরকারি হিসেবে খাওয়া হলেও এই সবজি দিয়ে আরো অনেক ধরনের খাবার তৈরি করা যায়। বাঁধাকপির পাকোড়া কিংবা সালাদ খেয়ে থাকেন অনেকে। তবে কখনো কি বাঁধাকপির পায়েস খেয়েছেন? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন এই পায়েস। এটি খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক বাঁধাকপির পায়েস তৈরির রেসিপিটি-  

উপকরণ: বাঁধাকপি কুচি দুই কাপ, দুধ তিন লিটার, চিনি দুই কাপ, কিসমিস এক টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার বাঁধাকপি কুচি হালকা করে ভাঁপ দিয়ে নিন। ঘন দুধের মধ্যে ভাঁপ দেওয়া বাঁধাকপি কুচি, চিনি ও লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর ঘন হয়ে এলে পেস্তা কুচি ও কিসমিস মিশিয়ে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল বাঁধাকপির পায়েস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status