ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ওবায়দুল কাদের সুস্থ, চাইলেই বাসায় যেতে পারবেন: চিকিৎসক
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 3:31 PM

ওবায়দুল কাদের সুস্থ, চাইলেই বাসায় যেতে পারবেন: চিকিৎসক

ওবায়দুল কাদের সুস্থ, চাইলেই বাসায় যেতে পারবেন: চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক।

শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, “সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা দিনদিন উন্নতি হচ্ছে। চাইলেই তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আরও দুই একদিন হাসপাতালে থাকার জন্য। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।”

ডা. আতিকুর রহমান বলেন, “আমরা মনে করি এ অবস্থায় তার পর্যাপ্ত বিশ্রাম দরকার। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য।”
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status