ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
১৭ প্রতিযোগী করোনায় আক্রান্ত, স্থগিত মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 3:34 PM

১৭ প্রতিযোগী করোনায় আক্রান্ত, স্থগিত মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড

১৭ প্রতিযোগী করোনায় আক্রান্ত, স্থগিত মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড

প্রতিযোগী ও আয়োজকদের একটি বড় অংশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে এবছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জানা গেছে আয়োজনের  ১৭ প্রতিযোগী আক্রান্ত এই ভাইরাসে।

ডিসেম্বরের ১৬ তারিখে পুয়ের্তো রিকোয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য।

সিএনএনে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকদের  প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, পুয়ের্তো রিকোয় ফাইনাল হবে, কিন্তু ৯০ দিন পর। কারণ আয়োজকদের একটা অংশ ও প্রতিযোগীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত হয়েছেন। তাই এই সিদ্ধান্ত।

আয়োজকদের বিবৃতিতে আরও বলা হয়েছে, নানাবিধ নিরাপত্তার দিক খতিয়ে দেখে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার। প্রতিযোগী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কারণ, এই সংক্রমণের মধ্যেও প্রতিযোগিতা চালিয়ে নিয়ে গেলে স্টেজ ও গ্রিন রুমে সংক্রমণের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে যখন একাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া যায়, তখন কথা বলা হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। সেই আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার।

তবে এই ক'দিনে আক্রান্তরা নিজেদের দেশে ফিরতে পারবেন কী না, তা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। মিস ওয়ার্ল্ড লিমিটেডের সিইও জুলিয়া মর্লে জানিয়েছেন, 'আমরা প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছি। কোভিডের ভ্রুকুটি কেটে গেলেই ফের আয়োজিত হবে প্রতিযোগিতা।'




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status