ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রঙিন চুলের যত্ন নেবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 3:06 PM

রঙিন চুলের যত্ন নেবেন যেভাবে

রঙিন চুলের যত্ন নেবেন যেভাবে

ইদানীং সাজগোজের অংশ হিসাবে চুলে বিভিন্ন রং করে থাকেন অনেকে। চুলে রং করার পর চুলের বাড়তি যত্ন না নিলে চুলের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। চুলের যত্নে এবং দীর্ঘদিন চুলের রং ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্নের। আসুন জেনে নেই কীভাবে নেবেন রঙিন চুলের বাড়তি যত্ন-

সঠিক নিয়মে শ্যাম্পু

চুলে রং করার পরে বাড়ি ফিরেই শ্যাম্পু করবেন না। এতে চুলে রং বসার আগেই তা হাল্কা হয়ে যায়। তাই রং করার অন্তত ৪৮ ঘণ্টা পার করে শ্যাম্পু করুন।
 
রঙিন চুলের উপযোগী পণ্য

সাধারণ চুল এবং রঙিন চুলের যত্নে প্রয়োজনীয় পণ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য। চুলের রং ধরে রাখতে চাইলে রঙিন চুলের উপযোগী পণ্যেই ব্যবহার করুন। রঙিন চুলে শ্যাম্পু ও কন্ডিশনার লাগানোর আগে দেখে নিন সেগুলোতে যেন এসএলএস ও অ্যালকোহল না থাকে। এই পদার্থগুলো চুলের রং অনেক সময় ফিকে করে দেয়। রং লাগানোর পর চুল যাতে রুক্ষ না হয়ে যায় সেই জন্যে যে সকল পণ্যে পুষ্টিকর উপাদান আছে সেগুলো ব্যবহার করুন।
 
রঙিন চুলে গরম পানি নয়

চুলে রং করার পর ভুল করেও গরম পানি দিয়ে শ্যাম্পু করবেন না। গরম পানি চুলের আর্দ্রতাকে নষ্ট করে সেই সঙ্গে চুলের রংও ফিকে করে দিতে পারে।
 
রঙিন চুলের বাড়তি যত্ন

রং করা চুলের ক্ষেত্রে একটু ভারী হেয়ার মাস্ক এবং তেল মালিশ করলে ভাল হয়। সপ্তাহে অন্তত দু’ থেকে তিনবার স্পা করা (বাড়িতেই) বাঞ্ছনীয়, যাতে চুল রং করার ক্ষতিকর উপাদান চুলের ক্ষতি করতে না পারে।
এছাড়া রঙিন চুলে শুকানোর বা সোজা করার যন্ত্রব্যবহার একদমই উচিত নয়। অন্যদিকে এসপিএফ যুক্ত কন্ডিশনার করলে ভাল হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status