ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ওয়েব ফিল্ম ছাড়লেন মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 11:25 AM

ওয়েব ফিল্ম ছাড়লেন মাহি

ওয়েব ফিল্ম ছাড়লেন মাহি

বেশ কয়েকদিন ধরে আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মাহির একটি কলরেকর্ড ফাঁস হয়। শুরু হয় নানা বিতর্ক। সে সময় ওমরা হজে গিয়েছিলেন মাহি। সম্প্রতি ওমরাহ শেষ করে দেশে ফিরেছেন তিনি।

শোনা যাচ্ছিল, ১৭ ডিসেম্বর থেকেই শুটিংয়ে অংশ নেবেন। সিনেমার নাম ‘কাগজের বৌ’। এটি একটি ওয়েব ফিল্ম। নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। ছবিতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক ইমনের। এবার জানা গেল, সিনেমাটি করবেন না মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মাহি লেখেন, ‘শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বৌ’ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বৌ’-এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির একটি কলরেকর্ড ফাঁস হওয়ায় হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন মাহি। বিতর্ক এড়াতে ইমনের সঙ্গে কাজ করতে চাচ্ছেন না মাহি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status