ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ ইটভাটা শ্রমিক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 December, 2021, 10:42 AM

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ ইটভাটা শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ ইটভাটা শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক বলে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান।

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)।

আহত খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়াকে (৪০) হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। তাদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে অটোরিকশায় তারা ইটভাটায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ওই তিনজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status