|
ভয়ংকর যৌনরোগের উপসর্গ গুলো জেনে নিন
নতুন সময় ডেস্ক
|
![]() ভয়ংকর যৌনরোগের উপসর্গ গুলো জেনে নিন যৌনরোগের উপসর্গ : সাধারণত যৌনাঙ্গ থেকে তরল নিঃসৃত হওয়া, মূত্রে জ্বালাভাব, শারীরিক সম্পর্কের সময়ে ব্যথা বা রক্তপাত, তলপেটে ব্যথা, মলদ্বার দিয়ে রক্তপাত এবং গলায় সংক্রমণ-এই সব উপসর্গের কোনোটি দেখলে অবশ্যই যৌনরোগের পরীক্ষা করান। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ নিন। ১) অধিকাংশ মানুষেরই ধারণা হলো, শুধুমাত্র শারীরিক সম্পর্কের মাধ্যমেই যৌনরোগ ছড়ায়। কিন্তু বাস্তবে যৌনরোগ সম্পর্কে এটি হলো সবচেয়ে বড় ভুল ধারণা। হার্পিস বা জেনিটাল ওয়ার্ট ত্বকের সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে। ২) এইচপিভি (HPV) বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এমন এক ধরনের ভাইরাস যা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় এবং বেশ কয়েক ধরনের ক্যানসারের জন্য দায়ী। অনেকের মধ্যে এই ভাইরাস কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে বছরের পর বছর। জম্মু ও কাশ্মিরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আলোচনায় বসবে ভারতের কেন্দ্রীয় সরকার মিরাজুল ইসলাম: ইতালী ইউরো জেতায় মেসির ‘সপ্তম ব্যালন ডি অর নাউ লোডিং …’বউয়ের গালে ঠোঁট ছোঁয়াতে গিয়ে বাধা, সূর্যকুমারের চুমুর ছবি তুললেন জাহির খানের স্ত্রী ৩) নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য কনডম ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও তা ১০০ ভাগ সুরক্ষিত নয়। সাধারণত তরলের মাধ্যমে ছড়ায় এমন সব যৌনরোগ থেকে কনডম সুরক্ষা দিতে পারে। যেমন, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া বা এইচআইভি। কিন্তু ত্বকের সংস্পর্শে ছড়ায় এমন সব যৌনরোগ যেমন সিফিলিস, হার্পিস এবং এইচপিভিকে আটকাতে কনডম তেমন কার্যকরী নয়। ৪) বেশির ভাগ যৌনরোগই উপযুক্ত চিকিৎসায় সম্পূর্ণ সেরে ওঠে। কিন্তু চিকিৎসায় অবহেলা করলে তা ভবিষ্যতে এইচআইভির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাদের সিফিলিস, গনোরিয়া বা হার্পিস হয় তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেশি। ৫) নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িত থাকলে বছরে অন্তত একবার পরীক্ষা করানো উচিত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
