|
নির্ধারিত হলো অ্যাশেজের পঞ্চম টেস্ট ভেন্যু
নতুন সময় ডেস্ক
|
![]() নির্ধারিত হলো অ্যাশেজের পঞ্চম টেস্ট ভেন্যু অ্যাশেজের পঞ্চম টেস্ট ম্যাচটি হোবার্টে অনুষ্ঠিত হবে। শুধু তাই না, দিবারাত্রি টেস্ট হবে সেটি। শনিবার (১১ ডিসেম্বর) এই ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশ্য অ্যাশেজে সেটিই প্রথম দিবারাত্রি টেস্ট নয়। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে অ্যাডিলেডে। দ্বিতীয় ম্যাচটিও ফ্লাড-লাইটের আলোতেই অনুষ্ঠিত হবে। পঞ্চম টেস্ট ম্যাচটি হোবার্টে আয়োজন করতে পেরে বেশ খুশি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি। তিনি বলেন, 'আমরা হোবার্টকে পঞ্চম টেস্ট ভেন্যু ঘোষণা করতে পেরে আনন্দিত। হোবার্টের ব্লান্ডস্টোন অ্যারেনা প্রথমবারের মতো অ্যাশেজ টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে এবং তাসমানিয়ান সরকারকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।' এদিকে, হোবার্ট ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২০ হাজার। তবে করোনার প্রকোপের কারণে ১৪ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখবে বলে জানান হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার কোনো টেস্ট আয়োজিত হবে হোবার্টে। তবে যদি চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতো, তবে এর আগেই হোবার্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটত। তবে আফগানের তালিবান সরকার ক্ষমতা দখল করার পর দেশটিতে নারী ক্রিকেট দলের খেলা নিষিদ্ধ করে। আর এই জের ধরে শেষ পর্যন্ত নারীদের অংশগ্রহণে অসম্মতি জানালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৬ সালে শেষবার হোবার্টে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হেরেছিল অজিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
