ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগ-বিএনপির দালালি করি না: রেজাউল করীম পীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 2:17 PM

আওয়ামী লীগ-বিএনপির দালালি করি না: রেজাউল করীম পীর

আওয়ামী লীগ-বিএনপির দালালি করি না: রেজাউল করীম পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, অনেকে মনে করেন আমরা (ইসলামী আন্দোলন) আওয়ামী লীগের দালালি করি। কিন্তু তাদের জেনে রাখা দরকার আমরা আওয়ামী লীগ-বিএনপির দালালি করি না। ইসলামের বিজয় ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাজনীতি করি। বাংলাদেশ প্রতিদিন

ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান জানান তিনি। চরমোনাইর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন গতকাল সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে চরমোনাইর পীর এ আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবর রহমান, খালেদ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। আজ সকালে মাহফিল মাঠে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে বলে জানিয়েছেন মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়তুল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status