ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট: ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:35 PM

বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট: ওবায়দুল কাদের

বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট: ওবায়দুল কাদের

বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। রায় নিজেদের পক্ষে গেলে তারা বলে, বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে।

শনিবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, দিন-রাত বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। অথচ দেশে গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশো-তে সরকারের সমালোচনা হচ্ছে। এ জন্য তো কোনো গণমাধ্যম কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়া হয়নি।

বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে সকলে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status