ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:33 PM

মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল কারিগর এবং বেনিফিশিয়ারি, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করলো, গ্রেনেড হামলা চালালো, ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও ভুয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করলো, সেই দল ও চেয়ারপার্সনের জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী।  

এ সময় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন কোনো সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে সম্মানের সঙ্গে নিজের দিকে তাকানোর অনুরোধ করে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করে যিনি সংসদে যান না, অথচ তার দল সংসদে- এমন দ্বিচারিতার রাজনীতি কে করেছেন? কোনো সভ্য দেশের রাজনৈতিক দল করতে পারে? আশা করি জবাব দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সন্তানের মৃত্যুর পর খালেদা জিয়াকে সান্তনা দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন। সেই অমানবিক ও অসভ্য আচরণ কোনো সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দেবেন বিএনপি মহাসচিব?

‘গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোনো সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দেবেন?’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের কোনো সুযোগ পেয়েছেন কি? অথবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন? এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন কি?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, তাহলে বলুন এদেশের রাজনীতিতে কে মানবিকতা স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status