|
ট্রেনের পেছনে ক্রস চিহ্ন থাকে কেন?
নতুন সময় ডেস্ক
|
|
ট্রেনের পেছনে ক্রস চিহ্ন থাকে কেন? কোনো কারণে যদি ট্রেনের শেষ বগির পেছনের ক্রস চিহ্নটি না থাকে, তবে স্টেশন মাস্টাররা বুঝে যান কোনো দুর্ঘটনা ঘটেছে এবং তৎক্ষনাত রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করেন এছাড়া অনেকেই লক্ষ্য করেছেন, রেললাইনের প্রতি ১০ মিটার অন্তর অন্তর ফাঁকা রাখা হয়। এর কারণ তাপীয় প্রসারণ। আমরা সবাই জানি, তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা বাড়লে যেকোনো পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলাচল করে, তখন লাইনের সঙ্গে চাকার ঘর্ষণ মাত্রাতিরিক্ত তাপের সৃষ্টি করে। এছাড়া অতিরিক্ত সূর্যের তাপের ফলেও প্রসারণ ঘটতে পারে। চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেললাইনের পারিপার্শ্বিক তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন এর দৈর্ঘ্য সামান্য হলেও বেড়ে যায়। আর ফাঁকা রাখার কারণে লাইনগুলো তখন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা পায়। এমন ফাঁকা না রাখলে ট্রেন চলাচলের সময় লাইন বেঁকে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। তাই লাইনের মাঝে মাঝে এমন ফাঁকা রাখা হয়। এছাড়া যারা ট্রেন ভ্রমণ করেছেন, তারা হয়তো লক্ষ্য করেছেন। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকলেও এর ইঞ্জিন কখনো বন্ধ হয় না। এর কারণ ট্রেনের ইঞ্জিনগুলোতে এয়ার কম্প্রেসার ব্রেক থাকে, যা সঠিকভাবে কাজ করানোর জন্য বাতাস প্রয়োজন। যদি ট্রেনের ইঞ্জিন বন্ধ থাকে, তবে এই এয়ার কম্প্রেসার কাজ করে না। আবার চাইলেও সঙ্গে সঙ্গে ট্রেন চালু করা সম্ভব হয় না। কারণ একটি ট্রেনের ইঞ্জিন চালু করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগে যায়। এজন্য ট্রেন লাইনে থাকলেও ইঞ্জিন বন্ধ করা হয় না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
