ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যেভাবে যাওয়া যাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 11:36 AM

যেভাবে যাওয়া যাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়

যেভাবে যাওয়া যাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু ১৯৯৫ সাল থেকে। শুরু থেকেই রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে।

বাণিজ্য মেলার নতুন এ ভেন্যুটি যেতে হলে কুড়িল ফ্লাইওভার থেকে রাস্তা ধরে প্রায় ১৩ কিলোমিটার যেতে হবে। সেখানে রয়েছে কাঞ্চন ব্রিজ বাসস্ট্যান্ড। আর কাঞ্চন ব্রিজ থেকে বা দিকে মোড় নিয়ে কিছু দূর গেলেই পৌঁছে যাওয়া যাবে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে।

সেন্টারটি ১৩শ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ২৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। ৩৩ হাজার বর্গমিটার জায়গার মাঝে মেলার জন্য ব্যবহৃত হবে প্রায় ২৫ হাজার বর্গমিটার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status