ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা বিএনপি নেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 5:51 PM

জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা বিএনপি নেতার

জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা বিএনপি নেতার

ময়মনসিংহের ফুলপুরে জন্মনিবন্ধন সংশোধনের জন্য যাওয়া এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে গত বুধবার রাতে (১ ডিসেম্বর) থানায় একটি মামলা করেছে।

অভিযুক্ত ঐ কাউন্সিলরের নাম এহসানুল হক। তিনি ফুলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা। তিনি পৌরসভার চরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

অভিযুক্ত কাউন্সিলর ঐ কিশোরীর প্রতিবেশী। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, কিশোরীর মা প্রবাসী এবং বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাবা-মা দু’জনেই বাইরে থাকায় মেয়েটি তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করে। কিশোরীর জন্মনিবন্ধনে কিছু গরমিল থাকায় তা সংশোধনের জন্য নিজের মামির সঙ্গে গত ২১ নভেম্বর সে পৌরসভায় যায়। সেখানে ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে দেখা করে সংশোধনের কথা জানায় মেয়েটি। জন্মনিবন্ধন সংশোধনের কাগজপত্র বাসায় আছে জানিয়ে মেয়েটিকে নিজের মোটরসাইকেলে নিয়ে যান কাউন্সিলর এহসানুল হক। কাউন্সিলর মেয়েটিকে পৌর এলাকার গোদারিয়া এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে রক্ষা করে।

কিশোরী জানায়, তাকে জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়ার কথা বলে নিয়ে যান কাউন্সিলর এহসানুল হক। কিন্তু তাকে একটি বাসায় নিয়ে অনৈতিক প্রস্তাব দেন এহসানুল হক। রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। পরে স্থানীয়রা তাকে রক্ষা করে।

এ দিকে থানায় অভিযোগ দেওয়ার খবর পেয়েই অভিযুক্ত কাউন্সিলর পলাতক রয়েছেন।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঐ ওয়ার্ড কাউন্সিলর যে কিশোরীকে নিজের মোটরসাইকেলে নিয়ে যান এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কাউন্সিলর পলাতক রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status