ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর হাত কাটালেন স্বামী, স্বামীসহ চারজনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 5:37 PM

স্ত্রীর হাত কাটালেন স্বামী, স্বামীসহ চারজনের কারাদণ্ড

স্ত্রীর হাত কাটালেন স্বামী, স্বামীসহ চারজনের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে স্ত্রীর হাত কেটে নেয়ার দায়ে স্বামীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইগাতী বাজারের কসাইপাড়া এলাকার কুদরত আলীর ছেলে লিটন মিয়া, তার তিনভাই রিপন মিয়া, উজ্জ্বল মিয়া ও নূর ইসলাম।

আদালত স্বামী লিটন মিয়াকে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা ক্ষতিপূরণ, রিপন, উজ্জ্বল ও নূর ইসলামকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে শেরপুর সদর উপজেলার বাদাতেঘরিয়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে কুলসুম বেগমের সঙ্গে ঝিনাইগাতী উপজেলার কুদরত আলীর ছেলে কসাই লিটন মিয়ার বিয়ে হয়। বিয়ের ৯ মাস যেতে না যেতেই কুলসুমকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন লিটন। টাকা আনতে না পারায় বাবাহীন কুলসুম উপর চলতো নির্যাতন। পরবর্তীতে ২০১৮ সালের ১৩ জুন বিকেলে স্বামী লিটন ধারালো অস্ত্র দিয়ে কুলসুমকে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করেন। এ সময় লিটনের অন্য তিন ভাই  রিপন, উজ্জ্বল ও নূর ইসলাম কুলসুমের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেন।

এ ঘটনায় কুলসুম বাদী হয়ে ২০১৮ সালের ৩ জুলাই স্বামী লিটনসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ আগস্ট ঝিনাইগাতী থানার তৎকালীন ওসি বিপ্লব কুমার বিশ্বাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি মো. গোলাম কিবরিয়া রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status