ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন পোলার্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 5:33 PM

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন পোলার্ড

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন পোলার্ড

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক কাইরন পোলার্ড। গেল মাসে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি।

জানা গেছে, পোলার্ডের অনুপস্থিতিতে টি-২০ সিরিজে উইন্ডিজকে নেতৃত্ব দিবেন নিকোলাস পুরান। আর ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করবেন শাই হোপ।

পাকিস্তান সফরে পোলার্ডের স্থলাভিষিক্ত হয়েছেন ডেভন থমাস। আর টি-২০ দলে পোলার্ডের জায়গায় নেয়া হয়েছে রোভম্যান পাওয়েলকে। এই সময়ে ত্রিনিদাদে পুনর্বাসনে থাকবেন পোলার্ড। তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ফিরতে পারবেন কি না চূড়ান্ত হবে সিরিজ শুরুর আগ দিয়ে।

তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলতে পাকিস্তানে সফর করবে ক্যারিবীয়রা। আগামী ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status