ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যমজ সন্তান গর্ভে, এর মধ্যে ফের গর্ভবতী এই তরুণী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 8:17 PM

যমজ সন্তান গর্ভে, এর মধ্যে ফের গর্ভবতী এই তরুণী!

যমজ সন্তান গর্ভে, এর মধ্যে ফের গর্ভবতী এই তরুণী!

গর্ভে তখন যমজ সন্তান। খুশির আবহ গোটা পরিবারে। অপেক্ষার দিন গুণছেন মা। কবে দেখবেন সন্তানদের মুখ। তখনই হঠাৎ এল সেই খবর!‌ তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন তিনি। শুনে অবাক আমেরিকার এই টিকটক স্টার। গোটা ঘটনা তুলে ধরলেন টিকটক–এ। খবর নিউইয়র্ক পোস্টের।

তরুণীর নাম জানা যায়নি। ‘‌@‌দ্যব্লন্ডবানি১’‌ নামেই পরিচিত তিনি নেটদুনিয়ায়। বললেন, যমজ সন্তান ধারণের ১০ থেকে ১১ দিন পর আবার গর্ভবতী হন তিনি। সোনোগ্রাফি করে জানতে পারেন, তৃতীয় সন্তান এসেছে তার গর্ভে।

শুনে উচ্ছ্বসিত তরুণী এবং তার বাকদত্ত। কিন্তু প্রশ্ন হল কীভাবে?‌ চিকিৎসকরা জানিয়েছেন, তার তৃতীয় ডিম্বাণু উৎপাদন হয়েছে। সাধারণত একবার সন্তান গর্ভে এলে শরীর নিজে থেকেই হরমোনগুলোকে আটকে দেয়। নতুন করে আর নিষেক ঘটতে দেয় না। কিন্তু তরুণীর ক্ষেত্রে তা হয়নি। ১০ শতাংশ মহিলা মাসে দু’‌বার ডিম্বাণু উৎপাদন করেন। তাদের মধ্যে ০.‌৩ শতাংশ একই সময় দ্বিতীয়বার গর্ভধারণ করেন।
ওই তরুণীর ক্ষেত্রে এ রকমই হয়েছে। চিকিৎসকরা এও জানিয়েছেন, তার তৃতীয় সন্তান যথেষ্ট স্বাস্থ্যবান। অপুষ্টির কোনও লক্ষণ নেই। একই দিনে তিন সন্তানের জন্ম দেবেন তরুণী। এপ্রিল বা মে মাসে। এখন যদিও তিন সন্তানকে গর্ভে নিয়েই একের পর এক কসরত করে ভিডিও দিচ্ছেন টিকটকে। সেখানে তার ফলোয়ার সংখ্যা প্রায় আড়াই লাখ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status