|
ময়মনসিংহে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধী
কিশোরীকে লাগাতার চার বছর ধর্ষণ! দুইবার গর্ভপাত
নতুন সময় প্রতিনিধি
|
![]() কিশোরীকে লাগাতার চার বছর ধর্ষণ! দুইবার গর্ভপাত ধর্ষিতা কিশোরী জানান, মামুন মিয়া আমার প্রতিবেশী চাচা ভাই। সে প্রতিনিয়ত আমাদের বাড়িতে যাতায়াত ছিলো। আমার বয়স যখন ১০ বছর তখন থেকে সে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমি বাঁধা দিলে মামুন বলে, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমরা স্বামী স্ত্রী। পরবতীর্তে আমার পেটে দুই দুই বার সন্তান আসে। প্রথম বার দুইটি ট্যাবলেট খাইয়ে বাচ্চা নষ্ট করেছে। পরবতীর্তে আরেকটি সন্তান গর্ভে আসলে দু’টি ট্যাবলেট খাইয়ে আবারও সন্তান নষ্ট করে। পরে বিষয়টি আমার পরিবারকে জানাই। বর্তমানে সে এক মাস যাবৎ আমাদের বাড়িতে আর আসে না। দু’টি সন্তান নষ্ট করার সময় আমাকে ট্যাবলেট এনে দেয় মামুনের মা। এ সময় মামুনের মা আমাকে বলে বিষয়টি কেউ যেনো জানতে না পারে। ভূক্তভোগীর মা জানান, মামুন আমার প্রতিবেশী ভাসুরের ছেলে, তাকে আমি সন্তানের মত দেখি। ছোট বেলা থেকেই আমাদের বাড়িতে তার যাতায়াত। আমাদের আড়াঁলে আমার শ্রবণ প্রতিবন্ধী কিশোরী মেয়েকে এমন সর্বনাশ করবে তা আমি কখনোই কল্পনাই করিনী। আমি বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার বিশ্বাস প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার পাবো। স্থানীয়রা প্রতিবেশীরা জানান, ঘটনাটি খুবই নেক্কারজনক। একজন শ্রবণ প্রতিবন্ধী কিশোরীর এমন সর্বনাশী কাজ এটা মেনে নেওয়া যায় না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
